শিরোনাম

সন্ধ্যায় নার্সদের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক : ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে সন্ধ্যায় মশাল মিছিল করবে আন্দোলনরত নার্সরা।

শনিবার সন্ধ্যা ৭টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ মশাল মিছিল বের করা হবে। বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশনের সভাপতি রিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

রিনা আক্তার জানান, সন্ধ্যা সাতটায় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে মশাল মিছিল বের করা হবে। মিছিলটি দোয়েল চত্বর হয়ে শহীদ মিনার পর্যন্ত যাবে। সেখান থেকে আবারও প্রেসক্লাবে এসে শেষ হবে এবং সবাই অবস্থান কর্মসূচিতে বসে যাবে।

তিনি আরো জানান, বেকার নার্সরা ২০ দিন ধরে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন। সিনিয়র স্টাফ নার্স পদে পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য গত ২৮ মার্চ পিএসসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর প্রতিবাদে এবং এই বিজ্ঞপ্তি বাতিল করে আগের মতো ব্যাচ, মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে তারা ৪ এপ্রিল থেকে প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করে।

basic-bank

Be the first to comment on "সন্ধ্যায় নার্সদের মশাল মিছিল"

Leave a comment

Your email address will not be published.


*