শিরোনাম

সব পর্নো সাইট বন্ধের ঘোষণা তারানার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে সব পর্নো সাইট বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক ব্যক্তির করা প্রশ্নের উত্তরে এ ঘোষণা দেন তিনি।

এম এ আমিন খান নামের ওই ব্যক্তি তারানার একটি পোস্টের নিচে কমেন্ট করেন, `আপা, পর্নোগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নোগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।`

এই আবেদনে সাড়া দিয়ে তারানা হালিম বলেন, `আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নোগ্রাফিক সাইট বন্ধ করে দেব।`

এ ঘোষণায় খুশি হয়ে তারানা হালিমকে ধন্যবাদ জানান আমিন।

basic-bank

Be the first to comment on "সব পর্নো সাইট বন্ধের ঘোষণা তারানার"

Leave a comment

Your email address will not be published.


*