শিরোনাম

সমাবেশের অনুমতির অপেক্ষা আর নয়: রিজভী

নিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ভবিষ্যতে সমাবেশ করার জন্য সোহরাওয়ার্দী উদ্যান কেড়ে নেওয়া হবে। আর অনুমতি চাওয়া হবেনা।

আমরা কারও জন্য অপেক্ষা করবো না। আজ বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বিএনপির বরিশাল মহানগর কার্যালয়ে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কর্মসূচি পালনকালে মহিলা দলের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল।
রিজভী বলেন, আমরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য পুলিশের কাছে বার বার আবেদন করেছি। আমাদেরকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু সমাবেশের অনুমতি দেয়া হয়েছে এরশাদের মত রাজাকারদেরকে। তাই ভবিষ্যতে সমাবেশ করার জন্য বিএনপি পুলিশের অনুমতির অপেক্ষা করবে না, কেড়ে নেয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্র নয়, বিএনপির নেতাকর্মীদের রক্ত চান মন্তব্য করে তিনি বলেন, বিএনপির নেতাকর্মীদের লাশ মাটিতে লুটিয়ে পড়লে শেখ হাসিনা আনন্দিত হন, উল্লাস করেন।

বিএনপিরর এই নেতা বলেন, বর্তমান অবৈধ সরকারের শাসনকালে প্রকৃত অপরাধীরা সব সময় প্রশ্রয় পেয়ে যাচ্ছে। যার কারনে তনু, মিতু, সাগর-রুনীসহ কোন হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি নূরজাহান ইয়াসমিনের সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

basic-bank

Be the first to comment on "সমাবেশের অনুমতির অপেক্ষা আর নয়: রিজভী"

Leave a comment

Your email address will not be published.


*