নিউজ ডেস্ক: সম্পর্কে যদি কোনও রোম্যান্স না থাকে তাহলে সেই সম্পর্ক বড়ই নিরস হয়ে যায়। সব কিছুই বড্ড একঘেয়ে লাগে। তাই সম্পর্ক যত পুরনোই হয় না কেন? তাকে কখনও একঘেয়ে হতে দেবেন না। দেখে নিন সম্পর্ককে রোম্যান্টিক করে তোলার ১০ উপায়।
পার্টনারের সঙ্গে একসঙ্গে সময় কাটাতে চান? নিজের ইচ্ছা মনে চেপে রাখবেন না। এর চেয়ে কোনও রেস্টুরেন্ট বুক করে নিন। পার্টনারকে ফোনে জানিয়ে দিন কোথায় দেখা করবেন। জীবনটাকে একটু রোম্যান্টিক করে তুলুন।
পার্টনারের প্রতি পদক্ষেপেই অহেতুক ভুল খুঁজে বের করবেন না। সম্পর্কের ক্ষেত্রে তা খুবই অস্বাস্থ্যকর। একে অপরের সম্পর্কে রোজকার প্রশংসাই সম্পর্কের চাবিকাঠি। সম্পর্কে রোম্যান্সও টিকিয়ে রাখে।
আইল্যান্ডে ছুটি কাটানো বা ফাইভ স্টার হোটেলে ডিনার অবশ্যই ভীষণ রোম্যান্টিক একটা ব্যাপার। কিন্তু সেটা তো আর রোজ রোজ সম্ভব নয়।
পকেটে টান পড়তে পারে। এর থেকে উইকএন্ডে বা সময় পেলে পার্টনারকে পছন্দের খাবার বানিয়ে দিন। এই ছোটখাটো ব্যাপারগুলোও কিন্তু অনেক বেশি ছাপ ফেলে।
সারাদিন ঘাড় গুজে কাজ করার পর খুব স্বাভাবিক ভাবেই আপনার পার্টনার ক্লান্ত হয়ে বাড়ি ফেরেন। তাঁর উপর বেশি ঘ্যানঘ্যান করবেন না। তাঁর সঙ্গে কথা বলে অবসাদ কাটানোর চেষ্টা করুন। প্রয়োজনে পার্টনারকে আরামদায়ক মাসাজ দিন।
জীবনটাকে একঘেয়ে হতে দেবেন না। রোমাঞ্চকর করে তুলুন।
মাঝে মধ্যেই পার্টনারকে উপহার দিয়ে চমকে দিন।
হতে পারে আপনাদের সম্পর্ক অনেক দিনের পুরনো। তা সত্ত্বেও নিজেকে অগোছালো করে রাখবেন না। আকর্ষণীয় করে তুলুন।
একটু আধটু খুনসুটিই যদি সম্পর্কের মধ্যে না থাকে তাহলে অনেক সময়ই সেই সম্পর্ক নিরস হয়ে থাকে।
পুরনো দিনগুলির কথা মনে করুন। সেই সময়ে কোন বিষয়গুলো আপনার বা পার্টনারকে আনন্দে মাতিয়ে তুলত মনে করুন। আজ না হয় আর একবার সেই দিনগুলোতে ফিরে গিয়ে চমকে দিলেন পার্টনারকে।
সম্পর্কের মধ্যে যে বিষয়গুলো কুপ্রভাব ফেলে তা মন থেকে দূরে সরিয়ে ফেলুন। তা না হলে হাজার চেষ্টা করেও জীবনে রোম্যান্স ফিরিয়ে আনতে পারবেন না।

Be the first to comment on "সম্পর্ককে নতুন করে রোম্যান্টিক করে তোলার ১০ উপায়"