নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে ভারতীয় মাছ ধরার ট্রলার ডুবিতে নিখোঁজ ১৭ জেলের মধ্যে ২ জনকে জীবিত এবং ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌ-বাহিনী।
কোস্টগার্ড জানায়, গতকাল রাত সাড়ে ৮টার দিকে বঙ্গোপসাগরের হিরণ পয়েন্ট থেকে ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব বঙ্গবন্ধু চর এলাকায় ১৭ জেলেসহ ভারতীয় মাছ ধরার ট্রলার এম ভি গৌরি ডুবে যায়।
খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ডের ৩টি দল এবং বাংলাদেশ নৌ-বাহিনী যৌথভাবে উদ্ধারকাজ শুরু করে।
প্রায় ৮ ঘণ্টা চেষ্টা চালিয়ে আজ ভোরে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে বাংলাদেশ নৌ-বাহিনী। এছাড়া, ২ জেলেকে জীবিত উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে আরো ১০ জেলে।

Be the first to comment on "সাগরে ভারতীয় ট্রলারডুবির ঘটনায় ৫ লাশ উদ্ধার"