শিরোনাম

সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ। ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি আরো বলেন, এজন্য সরকার দেশব্যাপী স্বাস্থ্য অবকাঠামো উন্নয়ন, প্রয়োজনীয় ডাক্তার ও নার্স নিয়োগসহ অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করেছে। ফলে স্বাস্থ্যসেবা উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সাফল্য অর্জিত হয়েছে।

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদ্যাপিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, তবে ডায়াবেটিকসহ বিভিন্ন অসংক্রামক ব্যাধি ক্রমান্বয়ে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। ডায়াবেটিক জনিত জটিলতায় আমাদের দেশে মৃত্যু ও পঙ্গুত্বের ঝুঁকি অনেক বেশি। এ অবস্থার উন্নয়নে বিশ্ব স্বাস্থ্য দিবসের এ বছরের প্রতিপাদ্য যার ভাবার্থ করা হয়েছে ‘সুশৃঙ্খল জীবনযাপন করুন : ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন’ অত্যন্ত সময়োপযোগী।

তিনি বলেন, চিকিৎসকদের মতে ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য। স্বাস্থ্যসম্মত জীবনাচরণের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রেখে কর্মক্ষম জীবনযাপন সম্ভব। ডায়াবেটিস রোগসহ বিভিন্ন ধরনের অসংক্রামক রোগপ্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি খুবই জরুরি। এজন্য রাষ্ট্রপতি সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহকে এ বিষয়ে আরো অবদান রাখার আহ্বান জানান।

basic-bank

Be the first to comment on "সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ : রাষ্ট্রপতি"

Leave a comment

Your email address will not be published.


*