নিউজ ডেস্ক : দুই দশক আগে ‘পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছিলেন সালমান খান ও কাজল। এরপর কয়েকটি সিনেমায় পর্দা ভাগাভাগিও করেছেন। তবে ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর শেষদিকের কিছু অংশ ছাড়া কোনোটিতে কাজলের নায়ক ছিলেন না সালমান।
বিজনেস অব সিনেমা জানায়, বলিউডের এ অপ্রচলিত জুটিকে পর্দায় ফিরিয়ে আনতে চেয়েও পারলেন না আরবাজ খান।
‘দাবাং থ্রি’তে সালমানের বিপরীতে কাজলকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু রাজি হননি এ অভিনেত্রী।
হিট সিরিজটির আগের দুই কিস্তিতে অভিনয় করেছিলেন সোনাক্ষী সিনহা। ‘ডলি কি ডোলি’ সিনেমার বিরোধে বাদ পড়লেন এ নায়িকা।
তবে কাজলকে নাচা-গানা সোনাক্ষীর চরিত্রে ভাবলে ভুল করবেন। তাকে ভিলেন হিসেবেই পছন্দ নির্মাতার।
কাজলকে সর্বশেষ দেখা যায় শাহরুখ খানের বিপরীতে ‘দিলওয়ালে’ চলচ্চিত্রে। এরপর অনেকগুলো প্রস্তাব আসলেও পছন্দ হয়নি কাজলের। ‘দাবাং থ্রি’র ভিলেন চরিত্রে কাজলকে ভেবে রেখেছিলেন পরিচালক-প্রযোজক আরবাজ। শক্তিশালী চরিত্র হলেও প্রস্তাবটি মনে ধরেনি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ তারকার।
‘পেয়ার কিয়া তো ডরনা ক্যায়া’র সাফল্যের পর অনেকে ভেবেছিলেন কাজল-সালমানকে আরো অনেক ছবিতে দেখা যাবে। কিন্তু বাস্তবে তা হয়নি।
সালমান বর্তমানে ব্যস্ত আছেন কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ নিয়ে। অন্যদিকে পোস্ট প্রডাকশনে রয়েছে ‘দাবাং থ্রি’, ‘টিউবলাইট’-এর পরপরই সিনেমাটির লাইট জ্বলে ওঠবে।
সালমানকে সাফ না করে দিলেন কাজল

Be the first to comment on "সালমানকে সাফ না করে দিলেন কাজল"