শিরোনাম

সিরাজদিখানে রাস্তায় ব্যারিকেট দিয়ে লুট

নিউজ ডেস্ক : সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের ঢাকা-নবাবগঞ্জ রোডের খারশোর এলাকায় লুটের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাত ১১ টার দিকে ৭/৮ জনের একদল ডাকাত রাস্তায় ব্যারিকেট দিয়ে মোটর সাইকেল থামিয়ে চিত্রকোট ইউনিয়নের ২ নং ওয়াডের পরাজিত মেম্বার প্রার্থী প্রদীপ সকার এবং স্বপন সরকার নামের ২ জনের নিকট থেকে ৮ হাজার টাকা ও ২ টি মোবাইল সেট এবং ব্যাংকের এটিএম কার্ড লুটে নেয়।

ডাকাতির শিকার প্রদীপ সরকার জানান, ঢাকায় একটি কাজ শেষে মোটর সাইকেলে বাড়ী ফেরার পথে খাশোরের ওই এলাকায় পৌছলে পূর্বে থেকে রাস্তার উপর গাছ ফেলে রাখা দেখে মোটর সাইকেল থামালে ৬-৭ জনের একদল দৃবৃত্ত দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে আমাকে ও আমার সাথে থাকা স্বপন সকারের কাছ থেকে ৮ হাজার টাকা, ২ টি মোবাইলসেট ,এটিএম কাটসহ বেশকিছু প্রযোজনীয় কাগজপত্র লুটে নেয়। এ ঘটনায় তিনি থানায় সাধারন ডায়রী করেছেন বলেও জানান ।

সিরাজদিখান থানার ডিউটি অফিসার এসআই ইলিয়াস মিয়া জানান, আসলে ওনি শুধু কিছু কাগজ পত্র খোয়া যাবার জিডি করেছেন।

basic-bank

Be the first to comment on "সিরাজদিখানে রাস্তায় ব্যারিকেট দিয়ে লুট"

Leave a comment

Your email address will not be published.


*