শিরোনাম

সিরাজদিখানে শিক্ষক গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও

নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক স্কুল শিক্ষকের প্রতিহিংসা পরায়ন চুরির মামলা প্রত্যাহার ও প্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেড়াও করে শিক্ষার্থীরা। এ ঘটনায় প্রধান শিক্ষককের অপসারন চেয়ে ওই স্কুলের শিক্ষার্থীরা শনিবার সকাল ১০ টায় বিক্ষোভ মিছিলও করেছে।

জানা যায়, উপজেলার ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ে গত ৬ ই এপ্রিল দিবাগত রাতে স্কুলের দু’টি কক্ষের তালা ভেঙে ৫টি কম্পিউটারের চুরি হয়। এ ঘটনায় প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন তাঁর প্রতিপক্ষ ওই স্কুলের খন্ডকালীন শিক্ষক মোস্তাক মাহমুদকে চোর সাজিয়ে গত শুক্রবার স্কুলের নৈশ প্রহরী সিরাজুল ইসলামকে দিয়ে থানায় একটি চুরি মামলা দায়ের করেন। মামলায় খন্ডকালীক শিক্ষক মোস্তাক মাহমুদকে আসামী করা হয়। থানা পুলিশ শুক্রবার রাতে খন্ডকালিন শিক্ষক মোস্তাক মাহমুদকে প্রেপ্তার করলে ওই স্কুলের শিক্ষার্থীরা গতকাল শনিবার সকালে গ্রেপ্তারকৃত শিক্ষকের মুক্তি দাবীতে ও চুরির মামলা প্রত্যাহার করতে সিরাজদিখান থানা ঘেরাও করে।

এ সময় শিক্ষার্থীরা প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিনের অপসারন চেয়ে বিক্ষোভ মিছিল করে। প্রায় ১ ঘন্টা থানা ঘেরাও কর্মসুচী পালন করে শিক্ষার্থীরা। নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই স্কুলের একাধিক শিক্ষক জানান, এটা প্রধান শিক্ষকের সাজানো নাটক। মোস্তাক মাহমুদ বিভিন্ন সময়ে প্রধান শিক্ষকের নানান অপকর্মের প্রতিবাদ করায় তিনি এ মিথ্যা মামলা দিয়েছে। প্রধান শিক্ষক নাসির উদ্দিন জানান-বহিরাগত কিছু লোক শিক্ষার্থীদের ফুসলিয়ে এ ঘটনা ঘটিয়েছে। উক্ত স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি ইউএনও রওনক আফরোজা সোমা বলেন, চুরির ঘটনাটি আমাকে প্রধান শিক্ষক জানায়নি। সিরাজদিখান থানার ওসি’র কাছ থেকে জেনেছি। তবে তদন্তের সাপেক্ষে চুরির ঘটনাটি ব্যবস্থা নেয়া হবে।

সিরাজদিখান থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, সুষ্ঠ তদন্তের আশ্বাস দিলে শিক্ষার্থীরা তদের কর্মসুচী উঠিয়ে নেয়। পরে শিক্ষক মোস্তাককে ছেড়ে দেয়া হয়েছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

basic-bank

Be the first to comment on "সিরাজদিখানে শিক্ষক গ্রেপ্তারের প্রতিবাদে থানা ঘেরাও"

Leave a comment

Your email address will not be published.


*