শিরোনাম

সিলেট ও চট্টগ্রাম বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে

নিউজ ডেস্ক  : আগামী ৪৮ ঘন্টায় আবহাওয়ার অবস্থান সামান্য পরিবর্তন হতে পারে। সিলেট ও চট্টগ্রামের বিভাগের কিছু কিছু জায়গায় এবং ময়মনসিংহ ও টাঙ্গাইল অঞ্চল সমূহে অস্থায়ী দমকা হাওয়াসহ আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে আজ কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে।

আবহাওয়ার বিভাগ আরো জানায়, আজও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধানত: শুষ্ক থাকতে পারে।

কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপদাহ এবং ঢাকা, টাঙ্গাইল ও ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বর্তমানে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ঢাকায় বাতাসের গতি ১০ থেকে ১৫ কি.মি দক্ষিণ বা দক্ষিণপশ্চিম দিক থেকে ঘন্টায় বয়ে যাচ্ছে তা ঘন্টায় ৩০ থেকে ৪০ কি.মি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। আগামী ৫ দিন বৃষ্টি ও বজ্রসহবৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

basic-bank

Be the first to comment on "সিলেট ও চট্টগ্রাম বিভাগে বজ্রবৃষ্টি হতে পারে"

Leave a comment

Your email address will not be published.


*