নিউজ ডেস্ক : সুনামগঞ্জ শহরের পুরাতন বাসষ্টেশন এলাকার একটি আবাসিক হোটেল থেকে এক যুবতির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে আল হেলাল ইন্টার ন্যাশনাল নামের হোটেলটির নীচতলার একটি কক্ষ থেকে চুমকি আক্তার(২২) নামের এ যুবতির লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও হোটেলকর্মীদের দেয়া তথ্য অনুযায়ি বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে মহিম নামের এক ব্যাক্তি ও চুমকি কক্ষটি ভাড়া নিয়েছিলো। সকালে হোটেল থেকে মহিম কৌশলে পালিয়ে যায়। পরে পচ্ছিন্নকর্মী কক্ষটিতে গিয়ে চুমকির লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
সদর মডেল থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

Be the first to comment on "সুনামগঞ্জে আবাসিক হোটেল থেকে যুবতির লাশ উদ্ধার"