শিরোনাম

সেরা নাচিয়ে অনুষ্ঠানে নাচবেন মুনমুন

নিজস্ব প্রতিবেদক : দেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মুনমুন আহমেদ। আজকাল নাচ ও অভিনয় দুটোই চালাচ্ছেন একসঙ্গে। পাশাপাশি বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘ম্যাঙ্গোলী-চ্যানেল আই সেরা নাচিয়ে’র সিজন থ্রি’তে।

এবারের বিচারকের ভূমিকার সাথে সাথে এ প্রতিযোগিতার একজন প্রতিযোগীর অনুরোধে নাচতেও দেখা যাবে তাকে। মুনমুনের নাচের বিশেষ এই পর্বটি প্রচার হবে আগামী শুক্রবার, ৮ এপ্রিল রাত ৭টা ৫০ মিনিটে। সেরা নাচিয়েতে অন্য দুই বিচারক হিসেবে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস ও অভিনেত্রী-পরিচালক মেহের আফরোজ শাওনকে। মিম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠানর পরিকল্পনা ও পরিচালনা করছেন ইজাজ খান স্বপন।

basic-bank

Be the first to comment on "সেরা নাচিয়ে অনুষ্ঠানে নাচবেন মুনমুন"

Leave a comment

Your email address will not be published.


*