শিরোনাম

স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার (০৬ অক্টোবর) বিকেলে দশম জাতীয় সংসদের দ্বাদশতম অধিবেশনের সমাপনী বক্তৃতার শুরুতেই সংসদ নেতা স্পিকারকে উদ্দেশ্য করে বলেন, মাননীয় স্পিকার আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।কথা বলার পর প্রধানমন্ত্রীর পেছন থেকে বলতে শোনা যায়, আগে তো জানতাম না।এ সময় হাসি মুখে মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এটি একটু গোপনই ছিল।প্রধানমন্ত্রীর শুভেচ্ছা জানানোর পর স্পিকার ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীসহ সংসদ সদস্যদের। এ সময় প্রধানমন্ত্রী রসিকতা করে বলেন, বয়স কিন্তু বেশি না। ৬৭ নাকি? এ সময় স্পিকার বলেন, ’৬৬ মাননীয় প্রধানমন্ত্রী।

স্পিকার আরও বলেন, খুব বেশি না কিন্তু।হাসি মাখা উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ছয় দফার সময়। আবার রশিকতা করে বলেন, আজও কিন্তু ৬ তারিখ। এরপর সবাই অট্টো হাসি দিয়ে টেবিল চাপড়িয়ে স্পিকারকে জন্ম দিনের শুভেচ্ছা জানান।

basic-bank

Be the first to comment on "স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা : প্রধানমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*