শিরোনাম

‘স্মিতা পাটিল পুরস্কার’ ক্যাটরিনাকে, বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়

নিউজ ডেস্ক : ২০১৬-এর স্মিতা পাটিল পুরস্কার পাচ্ছেন ক্যাটরিনা কইফ। আর এই নিয়ে তোলপাড় গোটা দেশ। চাপা গুঞ্জন, হাসি ঠাট্টা এমনকী সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ-বিদ্রুপও শুরু হয়েছে এই নিয়ে।

১৯৮৪ সাল থেকে শুরু হয় এই স্মিতা পাটিল পুরস্কার। মোটামুটি ভাবে বলিউডের অভিনেত্রীরাই এই পুরস্কার পেয়ে থাকেন। এ বার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ক্যাটরিনা কইফের নাম। আর সেটাই মেনে নিতে পারছেন না দেশের আম জনতা থেকে সেলিব্রিটি মহলের অনেকেই। শ্রীদেবী, মণীষা কৈরালা, তব্বু, ঊর্মিলা মাতন্ডকর, ঐশ্বর্যা রাই বচ্চন, বিদ্যা বালন, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা এই পুরস্কার পেয়েছেন। এ বার ক্যাটরিনার নাম এই তালিকায় যুক্ত হওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ জানিয়েছেন অনেকেই।

এ প্রসঙ্গে টুইট করে একজন বলেছেন, “ক্যাটরিনা কইফের ‘স্মিতা পাটিল পুরস্কার’ পাওয়া সাজিদ খানের অস্কার পাওয়ারই সামিল!” আরও কয়েক ধাপ এগিয়ে আর একটি টুইট বলেছে, “ক্যাটরিনা শুধু একবারই অভিনয় করেছেন। বলিউডে কাজ পাওয়ার জন্য সলমন খানের সঙ্গে প্রেমের অভিনয়!”

সোশ্যাল মিডিয়ায় ক্যাটরিনার ‘স্মিতা পাটিল পুরস্কার’ পাওয়া নিয়ে জোর বিতর্ক চলছে। চলছে ব্যাপক রসিকতাও। আসুন দেখে নেওয়া যাক এ প্রসঙ্গে টুইটারে ওঠা ব্যঙ্গ-বিতর্কের ঝড়ের এক ঝলক।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

basic-bank

Be the first to comment on "‘স্মিতা পাটিল পুরস্কার’ ক্যাটরিনাকে, বিতর্কের ঝড় সোশ্যাল মিডিয়ায়"

Leave a comment

Your email address will not be published.


*