শিরোনাম

হজের টাকা জমার সময় বাড়ল ৮ দিন

নিউজ ডেস্ক: হজ প্যাকেজের টাকা জমা দেওয়ার সময় আট দিন বাড়িয়েছে সরকার।

আগামী ৭ জুন পর্যন্ত এ টাকা জমা দেওয়া যাবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন।

সোমবার রাতে তিনি বলেন, এখনও অনেকে হজ প্যাকেজের পুরো টাকা জমা দিতে পারেননি, এজন্য সময় বাড়ানো হয়েছে।

পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী ৩০ মে হজ নিবন্ধনের টাকা জমা দেওয়ার শেষ সময় ছিল।

নতুন পদ্ধতিতে এবার প্রাক-নিবন্ধন শেষে হজ প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে হজে যেতে নিবন্ধন করতে হচ্ছে।

অনুমোদিত ২৪টি ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে হজযাত্রীরা ‘পিলগ্রিম আইডি’ পাচ্ছেন। এই আইডি পেলেই হজে যাওয়া নিশ্চিত হচ্ছে।

সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার জন হজে যেতে পারবেন।

মন্ত্রিসভা গত ১১ জানুয়ারি যে হজ প্যাকেজ অনুমোদন করে তাতে এবার সরকারি ব্যবস্থাপনায় কোরবানিসহ প্যাকেজে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং কোরবানি ছাড়া প্যাকেজে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা খরচ হবে।

বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া ও বাড়িভাড়া যোগ করে প্যাকেজ ঠিক করবে এজেন্ট।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হওয়ার কথা রয়েছে।

basic-bank

Be the first to comment on "হজের টাকা জমার সময় বাড়ল ৮ দিন"

Leave a comment

Your email address will not be published.


*