নিউজ ডেস্ক : বাংলাদেশ সিভিল সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে হার্ভাড বিশ্ববিদ্যালয়ের হার্ভাড কেনেডি স্কুলের একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ১৩ সপ্টেম্বের যুক্তরাষ্ট্রের হার্ভাড কেনেডি স্কুলে সম্পাদিত এ চুক্তিতে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী ও হার্ভাড কেনেডি স্কুলের সিনিয়র এসোসিয়েট ডিন ডেবরা ইলস।
এ চুক্তির আওতায় ২০১৬-২০১৭ অর্থবছরে সরকারের র্ঊধ্বতন কর্মকর্তাগণ হার্ভাড কেনেডি স্কুলে প্রশিক্ষণের সুযোগ পাবেন। এতে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি, উচ্চ শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণার ক্ষেত্রে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হবে বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ ও সর্বোমূখি জনপ্রশাসন গড়ে তোলার জন্য সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের উপর বিশেষ জোর দিয়েছেন। এর ধারাবাহিকতায় গত বছর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নতেৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে দ্বিপাক্ষিক আলোচনা শুরু করনে। এ প্রেক্ষাপটেই হার্ভাড কেনেডি স্কুলের সাথে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হার্ভাড বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপকবৃন্দ, নিউইয়র্কে বাংলাদশে দূতাবাসের কনসাল জেনারেল মো: শামীম আহসান ও জনপ্রশাসন মন্ত্রণালয়রে উপসচবি ড. আব্দুল হামেদ।

Be the first to comment on "হার্ভাড কেনেডি স্কুলের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সমঝোতা চুক্তি"