শিরোনাম

হাসিনা মার্কেটে আগুন : ব্যবসায়ীরা চাইলে পুনর্বাসন

নিউজ ডেস্ক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, হাসিনা মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা চাইলে নতুন তিনটি মার্কেটে তাদের পুনর্বাসন করা হবে।

রোববার রাতে অাগুনে পুড়ে যাওয়া কারওয়ান বাজারের হাসিনা মার্কেট পরিদর্শনে এসে তিনি একথা বলেন।

হাসিনা মার্কেটের কেউ বৈধ কেউ অবৈধভাবে ব্যবসা করে আসছিল। অবৈধের সংখ্যাই বেশি। তারা যেহেতু অনেক দিন ধরে ব্যবসা করে আসছিল তাই তাদের উচ্ছেদ করা হয়নি।

অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। আমরা তাদের পুনর্বাসন করতে আগ্রহী। তারা চাইলে সম্ভব। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

basic-bank

Be the first to comment on "হাসিনা মার্কেটে আগুন : ব্যবসায়ীরা চাইলে পুনর্বাসন"

Leave a comment

Your email address will not be published.


*