শিরোনাম

১৫ আগস্ট জন্মদিনের কেক কাটছেন না খালেদা জিয়া

নিউজ ডেস্ক : প্রতি বছর শোকের দিন ১৫ আগস্টে দলীয় নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জাঁকজমকভাবে নিজের জন্মদিন পালন করলেও এ বছর এ ধরনের অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। দেশের চলমান সঙ্কট, বন্যার্তদের প্রতি সহমর্মিতার বিষয়টি মাথায় রেখে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, ১৯৯১ সালে বিএনপি সরকার গঠনের পর ১৯৯৩ সাল থেকে ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের রেওয়াজ চালু হয়। তবে অনাড়ম্বরভাবে জন্মদিন পালন শুরু হয় ১৯৯৬ সাল থেকে। ওই বছর থেকে প্রতিবছর ১৫ আগস্ট মধ্যরাতে কেক কেটে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জাঁকজমকভাবে জন্মদিন পালন করেন। তবে গতবছর এ উপলক্ষে ১৫ আগস্ট কোন কর্মসূচি পালন না করলেও ১৬ আগষ্ট রাতে খালেদা জিয়া তাঁর গুলশান কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে কেক কেটে জন্মদিন উৎসব পালন করেন।

বিএনপি কার্যালয় থেকে জানা যায়, ১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া। সে হিসেবে অাগামীকাল সোমবার বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ৭১ এ পা দিচ্ছেন। তাঁর বাবার নাম ইস্কান্দার মজুমদার এবং মায়ের নাম তৈয়বা মজুমদার।

প্রসঙ্গত: ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তাই সেই শোকের দিন ১৫ আগস্টে খালেদা জিয়ার জন্মদিন উদ্যাপন নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। ৪ আগস্ট খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গিয়ে তাঁর সঙ্গে দীর্ঘ বৈঠক করেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। বৈঠককালে তিনি খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিনের কেক না কাটতে পরামর্শ দেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও খালেদা জিয়াকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করার আহ্বান জানানো হয়।

basic-bank

Be the first to comment on "১৫ আগস্ট জন্মদিনের কেক কাটছেন না খালেদা জিয়া"

Leave a comment

Your email address will not be published.


*