নিউজ ডেস্ক:অনলাইন ডেস্ক॥ বিশ্বের সবচেয়ে দীর্ঘ অনশন অবশেষে ভাঙ্গার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের মনিপুরের রাজনৈতিক কর্মী ইরম শর্মিলা চানু।
সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনের প্রতিবাদে, যে আইনের ফলে সৈন্যরা যে কাউকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার, এমনকি গুলি করে মেরেও ফেলতে পারে, গত ১৬ বছর ধরে অনশন করে আসছিলেন ইরম শর্মিলা চানু।
মনিপুর, কাশ্মীরসহ কয়েকটি রাজ্যে এই আইন চালু রয়েছে।
গত মাসেই তিনি আদালতে জানিয়েছিলেন, যে মঙ্গলবার থেকে তিনি তার অনশন ভাঙ্গতে যাচ্ছেন। এরপর মনিপুর রাজ্য নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের জন্য প্রচারণা শুরু করবেন।
২০০০ সালে মনিপুর রাজ্যে ১০জন বেসামরিক মানুষ সৈন্যদের গুলিতে নিহত হওয়ার পর অনশন শুরু করেন মিজ মিজ চানু। সেই থেকে তার অনশন চলছে।
তার এই দীর্ঘ অনশনের সময় তিনি আদালতের তত্ত্বাবধানে মনিপুরের ইমপালের একটি হাসপাতালে কাটিয়েছেন, যেখানে নাকের ভেতর একটি নল দিয়ে তার শরীরে খাবার প্রবেশ করানো হতো।
এর আগে তাকে গ্রেপ্তারের পর আত্মহত্যার চেষ্টার অভিযোগ আনা হয়েছিল। কিন্তু ২০১৪ সালে সেই অভিযোগ খারিজ করে দেন আদালত।
তবে অনশন অব্যাহত রাখার ঘোষণা দেয়ায়, মুক্তির দুইদিন পরেই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়।
তার এই প্রতিবাদ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে। তাকে নৈতিকতার কারাবন্দী বলেও বর্ণনা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তার এই প্রতিবাদে তিনি মনিপুরের নারী ও অধিকার কর্মীদের সমর্থন পেয়েছেন।
সূত্র : বিবিসি বাংলা

Be the first to comment on "১৬ বছরের অনশন ভাঙ্গতে যাচ্ছেন ইরম শর্মিলা"