শিরোনাম

‘২০২১ সালে আইসিটি রফতানি ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে’

নিউজ ডেস্ক: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের লক্ষ্য ২০২১ সালে আইসিটি রফতানি ৫ বিলিয়ন ডলারে নিয়ে যাওয়া। আর এতে প্রধান ভূমিকা রাখবে আইটিতে প্রশিক্ষিত দক্ষ মানব সম্পদ। এজন্য আইটি সেক্টরে ২০ লাখ তরুণ তরুণীকে প্রশিক্ষণ দেয়া হবে।

রোববার (১০ এপ্রিল)  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়  ব্যবসায় অনুষদ মিলনায়তনে ‘দক্ষ মানব সম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ’ শীর্ষক সেমিনার ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, এমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্নেন্স (এলআইসিট) প্রকল্প এই সেমিনারের আয়োজন করে।

পলক বলেন, তরুণদের নেতৃত্বের মাধ্যমেই দেশকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চাই।এ জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত  কানেকটিভিটি পৌঁছে দেয়া হবে।

প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সরকার বিশ্ববিদ্যালয় বা কলেজে পড়াশুনারত অবস্থায় আইটিতে উন্নত প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে। যা শিক্ষার্থীদের দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলার পাশাপাশি আইটিতে ক্যারিয়ার গড়ে তোলার পথ সুগম করবে।

চবি ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলাম, চবির প্রো-ভিসি অধ্যাপক ড. শিরীন আখতার, এক্সিম ব্যাংকর রিজিওনাল ম্যানেজার মাঈনুদ্দিন।

basic-bank

Be the first to comment on "‘২০২১ সালে আইসিটি রফতানি ৫ বিলিয়ন ডলারে পৌঁছাবে’"

Leave a comment

Your email address will not be published.


*