শিরোনাম

২১ আগস্ট জিয়ার মাজারে যাবেন খালেদা

নিউজ ডেস্ক : বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলোত্তর নতুন কমিটির সদস্যদের নিয়ে রোববার (২১ আগস্ট) বিকেল ৪টায় শেরেবাংলা নগর প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে যাবেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

শুক্রবার (১৯ আগস্ট) সংবাদ মাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওইদিন নবগঠিত জাতীয় নির্বাহী কমিটির সকল সদস্যদের নিয়ে জিয়াউর রহমানের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করবেন।

পুষ্পার্ঘ অর্পণ অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সকল সদস্য, ভাইস চেয়ারম্যান, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সম্পাদক ও সহ-সম্পাদক এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্যকে যথা সময়ে থাকার আহ্বান জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

basic-bank

Be the first to comment on "২১ আগস্ট জিয়ার মাজারে যাবেন খালেদা"

Leave a comment

Your email address will not be published.


*