শিরোনাম

৫ দিনে আয়কর আদায় ১৪১৭ কোটি টাকা

নিউজ ডেস্ক : আয়কর মেলার প্রথম ৫ দিনে আদায় হয়েছে এক হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকা। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে। মেলা কর্তৃপক্ষ জানায়, সপ্তম আয়কর মেলার প্রথম ৫ দিনে সারাদেশে এক হাজার ৪১৭ কোটি ১২ লাখ ৪৩ হাজার ৫৫১ টাকার আয়কর আদায় হয়েছে। পাঁচদিনে সারাদেশে ৬ লাখ ৩৮ হাজার ১৬ জন সেবা গ্রহণ করেছেন। আর রিটার্ন দাখিল করেছেন এক লাখ ২১ হাজার ১৩১ জন। আয়কর আদায় নিয়ে সন্তুষ্ট এনবিআর সদস্য কালিপদ হাওলাদার। তিনি বলেন, আমাদের মূল উদ্দেশ্য কর সম্পর্কে জনগণের ভীতি দূর করা। মানুষের উপস্থিতিতে আমরা সন্তুষ্ঠ। আর যে পরিমাণ আয়কর আদায় হয়েছে তা আমাদের আশার চেয়েও বেশি। শেষ দুই দিন আরো বেশি কর আদায় হবে বলে আশা তার। রাজধানীর আগারগাঁও-এ এনবিআর এর নির্মার্ণাধীন ভবনের ৬২ হাজার বর্গফুট এলাকা জুড়ে হচ্ছে এবারের আয়কর মেলা। করদাতাদের সেবা প্রদানে রয়েছে ২৩টি হেল্প ডেস্ক। প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য রয়েছে আলাদা বুথ। মেলায় কর দিতে আগ্রহীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য রাজধানীর বিভিন্ন জায়গা থেকে রাখা হয়েছে শাটল বাসের ব্যবস্থা। গতবার মেলায় ১ লাখ ৩৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। সব মিলিয়ে কর আদায় হয়েছিল ২ হাজার ৪০০ কোটি টাকার মতো।

basic-bank

Be the first to comment on "৫ দিনে আয়কর আদায় ১৪১৭ কোটি টাকা"

Leave a comment

Your email address will not be published.


*