শিরোনাম

অত্যাধুনিক বোমারু বিমান নিয়ে আসছে চীন

 

নিউজ ডেস্ক : অত্যাধুনিক বোমারু বিমান নিয়ে আসছে চীন। চীনা সামরিক বাহিনীর অস্ত্রাগারে এখন অন্যতম সেরা শক্তিশালী সদস্য হওয়ার পথে এই বোমারু বিমানটি। সাধারণত, যেকোনো দেশের সীমান্তে এবং নিরাপত্তা বাহিনীর হাতে রেডার থাকে। যে রেডার যেকোনো ‘বিপজ্জনক’ বস্তুর উপস্থিতি নির্ণয় করতে পারে। কিন্তু চিনের এই নতুন বিমানটি এচটাই উন্নত যে এর উপস্থিতি কোনো রেডারও ধরতে পারবে না বলে জানা যাচ্ছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে।

উল্লেখ্য, বিশ্বের সর্ববৃহৎ সেনাবাহিনী চীনের। চীনের গণমুক্তি ফৌজে সর্বমোট সেনা সংখ্যা ২৩ লাখ। কিন্তু এই অতি দক্ষ চীনা সেনাবাহিনীতেই কোপ বসাতে চাইছেন চীনা প্রেসিডেন্ট সি জিন পিং। তিন লাখ সেনা ছাঁটাইয়ের কথা ঘোষণা করে জিনপিং সরকার জানিয়ে দিয়েছে যে চীন এবার সেনা কমিয়ে আধুনিক অস্ত্রশস্ত্রের দিকে অগ্রাধিকার দেবে। তাই, এই অত্যাধুনিক বোমারু বিমানটিকে সেই পরিকল্পনারই গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

সূত্র: জিনিউজ

 

basic-bank

Be the first to comment on "অত্যাধুনিক বোমারু বিমান নিয়ে আসছে চীন"

Leave a comment

Your email address will not be published.


*