নিউজ ডেস্ক : অভাবকে খুব কাছ থেকে দেখেছেন রবীন্দ্র জাদেজা। সাহসিকতার সাথে সামলেছেন পারিবারিক বিপর্যয়। নিজেই স্বীকার করেছিলেন, যখন তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়, তখনও তার নিজের কোনও ভাল জুতোও ছিল না। অন্য একজনের জুতো ধার করে তিনি দেশের হয়ে খেলেছেন। রবীন্দ্র জাদেজার উত্থাণ এমনই চমকপ্রদ।
কিন্তু সাংবাদিকদের কৌতূহলের শেষ নেই। এক সাংবাদিক জানতে চাইলেন, ‘আপনি এখন কত টাকা আয় করেন? কত টাকার সম্পত্তি?’ প্রশ্নটি ভাল লাগেনি জাদেজারও। কিন্তু ঠাণ্ডা মাথায় ব্যাটিং করার মতোই উত্তরটাও দিলেন তিনি ঠাণ্ডা মাথায়। তিনি বরং পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন সেই সাংবাদিককে। জাদেজা বললেন, ‘আপনি কত স্যালারি পান, একটু বলবেন?’ এরপর সেই সাংবাদিকও বোধ হয় বুঝতে পারলেন, এমন প্রশ্ন না করলেই ভাল হত।

Be the first to comment on "অপমানের উপযুক্ত জবাব জাদেজার"