নিউজ ডেস্ক : ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁর ৫৬ বছর হয়ে গেছে। ২০০টি ছবি করে ফেলেছেন তিনি। এতদিনে অস্কার পেলেন জ্যাকি চ্যান। ২৩ বছর আগে সিলভার স্ট্যালনের বাড়িতে গিয়েছিলেন জ্যাকি চ্যান। তখনই ইচ্ছাপ্রকাশ করেছিলেন যদি তিনিও অস্কার পেতেন…। ইচ্ছাপূরণ হলো এতদিনে। শনিবার তিনি অস্কার পুরস্কার হাতে পান।
অস্কার নিয়ে জ্যাকি চ্যান পুরোনো স্মৃতি রোমন্থন করছেন। বলেছেন, তিনি যখন অস্কার অনুষ্ঠান দেখতেন, বাবা তাঁকে জিজ্ঞাসা করতেন তিনি কেন অস্কার পান না। বিশেষ করে এত ছবি যখন তিনি করেছেন। তাঁর কাছে তখন কোনও উত্তর ছিল না। জ্যাকি চ্যানের পরিচয় করিয়ে দেন তাঁর “রাশ আওয়ার” কো স্টার ক্রিস টুকার, অভিনেত্রী মিশেল ইয়েহ ও টম হ্যাঙ্কস। তাঁরা জ্যাকি চ্যানকে “জ্যাকি চ্যানেস্টিক চ্যান” বলে সম্বোধন করেন।
অনুষ্ঠানে ব্রিটিশ ফিল্ম এডিটর অ্যানে ভি কোয়াটেস, কাস্টিং ডিরেক্টর লিন স্টলমাস্টার ও ডকুমেন্টেরিয়ান ফ্রেডরিক ওয়াইসম্যানকেও অস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যানজ়েল ওয়াশিংটন, লুপিটা নিয়ঙ্গ, নিকোল কিডম্যান, এমা স্টোন, রায়ান রেনল্ডস, অ্যামি অ্যাডামস ও দেব প্যাটেল।

Be the first to comment on "অবশেষে অস্কার পেলেন জ্যাকি চান"