শিরোনাম

অবশেষে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুললেন করণ জোহর

নিউজ ডেস্ক : রিয়েলিটি শো কফি উইথ করণ শোতে এসে রীতিমতো বিস্ফোরক ছিলেন বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। শোয়ের সঞ্চালক জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ এনেছিলেন।

করণকে ‘মাফিয়া’ও বলেছিলেন জাতীয় পুরস্কারজয়ী এ অভিনেত্রী। কঙ্গনা বলেন, নন-ফিল্মি ব্যাকগ্রাউন্ডের তারকাদের করণ সহ্য করতে পারেন না। তাদের কোনো সুযোগও দিতে চান না করণ। শোয়ে প্রশ্ন ছিল, ইন্ডাস্ট্রিতে কে বেশি বকবক করে? সে প্রশ্নের উত্তরেও করণের দিকেই আঙুল তোলেন কঙ্গনা।

শোয়ে কঙ্গনার বিরুদ্ধে একটি কথাও বলেননি করণ। বরং তাকে আক্রমণ করা হচ্ছে দেখে যারপরনাই বিস্মিত হয়েছিলেন। সম্প্রতি তার উত্তর দিয়েছেন। তিনি জানান, শোতে কঙ্গনাকে তিনি কিছু বলেননি। কারণ কঙ্গনা ছিলেন অতিথি। কিন্তু ‘আমি নারী এবং আমি অন্যায়ের শিকার’ বারবার কঙ্গনার এমন কৌশল গ্রহণে তিনি খুবই বিরক্ত।

করণ জোহর বলেছেন, কেন স্বজনপ্রীতির অভিযোগ উঠছে? আমি কি আমার ভাইপো-ভাইঝিদের সঙ্গে কাজ করছি? সিনেমা পরিবার থেকে আসেননি বর্তমানে এমন প্রায় ১৫ জন পরিচালক কাজ করছেন বলিউডে। বলিউড ইন্ডাস্ট্রি এত খারাপ হলে সে এটা ছেড়ে দিলেই পারে।

নিজের পরিবারের কোনো সদস্যকে নিয়ে কাজ না করলেও সিনে পরিবারের অনেককেই সামনে এনেছেন করণ। যাদের মধ্যে আছেন বরুণ ধাওয়ান, আলিয়া ভাট। তবে চলচ্চিত্রে পরিবারের কেউ কখনো কাজ করেনি এমন ব্যক্তিদেরও বলিউডে এনেছেন করণ। এ তালিকায় আছেন হালের জনপ্রিয় তারকা সিদ্ধার্থ মালহোত্রা।

basic-bank

Be the first to comment on "অবশেষে কঙ্গনার বিরুদ্ধে মুখ খুললেন করণ জোহর"

Leave a comment

Your email address will not be published.


*