শিরোনাম

অভিষেকেই দুর্দান্ত হাফ সেঞ্চুরি মোসাদ্দেকের

নিউজ ডেস্ক : বয়স মাত্র ২১। কে ভেবেছিল এই ছেলে অভিষেক টেস্টেই এত পরিণত ক্রিকেটারের মত খেলবে? প্রথম শ্রেণির ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিয়েছে সদ্য কৈশোরউত্তীর্ণ এই তরুণ। গত বছর যখন তার টি-টোয়েন্টি এবং ওয়ানডে অভিষেক হয়েছিল তখন বারবার বলা হচ্ছিল, মোসাদ্দেক টেস্টের জন্য পারফেক্ট। সেই কথার যথার্থতা প্রমাণ করলেন অভিষেক টেস্টে। দলের ভীষণ প্রয়োজনের সময় অভিজ্ঞ সাকিব আল হাসানের সঙ্গে গড়লেন দারুণ এক জুটি। ৮৪ বলে ৬ চার এবং ১ ছক্কায় তুলে নিলেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি! বাংলাদেশের লিড ৫৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসের একমাত্র ছক্কাটি এখন পর্যন্ত তিনিই হাঁকিয়েছেন।

দ্বিতীয় দিনের শেষভাগে প্রথম ইনিংসে যে বিপদে পড়েছিল বাংলাদেশ তৃতীয় দিনে তার ছিঁটেফোঁটাও নেই। বরং লঙ্কানদের ৩৩৮ রান পার করে এখন বড় লিডের স্বপ্ন দেখছে টিম টাইগার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭ম উইকেট জুটিতে এসেছে ৯১ রান। মাত্র ১টি উইকেট নিতে পেরেছে লঙ্কান বোলাররা। হাফ সেঞ্চুরি করে মনসংযোগ হারিয়ে বোল্ড হয়ে ফিরেছেন অধিনায়ক মুশফিক।

কলম্বোর পি সারা ওভালে বাংলাদেশের ঐতিহাসিক শততম টেস্টের তৃতীয় দিনে প্রথম হাফ সেঞ্চুরি উপহার দেন অধিনায়ক মুশফিক। তার আউটেই আবার দিনের প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৬৬ বলে ৬ বাউন্ডারিতে হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। এটি তার টেস্ট ক্যারিয়ারের ১৭তম হাফ সেঞ্চুরি। ৮১ বলে ৫২ রান করে লাকমলের বলে মুশি বোল্ড হয়ে গেলে ভাঙে ৯২ রানের দুর্দান্ত এবং সময়পযোগী জুটি।

এরপর সেই লাকমলের বলেই সিঙ্গেল নিয়ে টেস্ট ক্যারিয়ারের ২২তম হাফ সেঞ্চুরি পূরণ করেন সাকিব। আগের দিনের মত আর তেড়েফুঁড়ে ব্যাটিং করেননি আজ। দলের চাহিদা অনুযায়ী অনেকটা সংযত মনে হয়েছে তাকে। ৫০ পূরণ করেছেন ৬৯ বলে ৫ বাউন্ডারিতে। এখন তিনি তিন অংকের খুব কাছাকাছি ৯১ রান নিয়ে খেলছেন।

basic-bank

Be the first to comment on "অভিষেকেই দুর্দান্ত হাফ সেঞ্চুরি মোসাদ্দেকের"

Leave a comment

Your email address will not be published.


*