শিরোনাম

অল্পের জন্য ইতিহাস গড়া হলো না পাকিস্তানের‍!

নিউজ ডেস্ক : তীরে এসে তরী ডুবল পাকিস্তানের। সমালোচকরা বলতে পারেন, তীরের এত কাছাকাছি আসার তো কথাই ছিল না! ৬ নম্বরে ব্যাট করতে নেমে আসাদ শফিকের অমন চোখ জুড়ানো সেঞ্চুরির দৌলতেই এতদূর আসা।

কিন্তু শেষ রক্ষা হলো না। ৪৯০ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে গিয়ে ৪৫০ রানেই অলআউট হলো পাকিস্তান। ব্রিসবেনের দিবা রাত্রির টেস্ট ৩৯ রানে জিতে নিল স্টিভ স্মিথের দল!
এর আগে টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৮২ রান চেজ করে জেতার রেকর্ড ছিল পাকিস্তানের। তবে সবচেয়ে বেশি রান চেজ (৪১৮) করার বিশ্বরেকর্ডের মালিক ওয়েস্ট ইন্ডিজ। ৪৯০ রান করতে পারলে ক্রিকেই ইতিহাসের অন্য উচ্চতায় পৌঁছত মিসবাহ বাহিনী। কিন্তু সেটা হলো না।

বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে চতুর্থ দিনে ১৭৩ রানে ৫ উইকেট হারিয়ে পরাজয়ের শংকায় পড়েছিল পাকিস্তান। কিন্তু সেটি হতে দেননি শফিক। টেল-এন্ডার ব্যাটসম্যানদের সাথে ছোট-বড় গুরুত্বপূর্ণ তিনটি জুটি গড়ে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৮২ রান। জয় থেকে তারা তখন ১০৮ রান দূরে। হাতে মাত্র ২ উইকেট থাকলেও শতরান করে অপরাজিত ছিলেন শফিক। আজ পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানের বাকি ২ উইকেট তুলে নিয়ে জয়ের স্বপ্নে বিভোর অস্ট্রেলিয়া। তাদের স্বপ্ন শেষ পর্যন্ত বাস্তবে পরিণত হলো।

পঞ্চম দিন প্রথম সেশনেই মিচেল স্টার্কের শিকারে পরিণত হলেন শফিক। ২০৭ বলে ১৩ বাউন্ডারি আর ১ ওভার বাউন্ডারিতে করা ১৩৭ রানের ইনিংসটি শেষ হতেই কার্যত শেষ হয়ে যায় পাকিস্তানের আশা। শেষ ২ উইকেট নিয়ে পঞ্চম দিনে আর ৬৮ রান যোগ করতে সমর্থ হয় পাকিস্তান। আসাদ শফিকের সঙ্গে লড়াই করতে থাকা ইয়াসির শাহ রানআউটের শিকার হতেই উল্লাসে ফেটে পড়ে অজিরা। হেরে গিয়েও অতিমানবীয় ইনিংসের কল্যাণে ম্যাচসেরা হন আসাদ শফিক। ৩৮ ওভার বল করে ১০ মেডেন সহ ১১৯ রান দিয়ে স্টার্ক তুলে নেন ৪ উইকেট।

basic-bank

Be the first to comment on "অল্পের জন্য ইতিহাস গড়া হলো না পাকিস্তানের‍!"

Leave a comment

Your email address will not be published.


*