শিরোনাম

আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ

নিউজ ডেস্ক : আগামী ২৬ থেকে ৩০ ডিসেম্ভর ভারতে অনুষ্ঠিতব্য সপ্তম আন্তর্জাতিক করাতে প্রতিযোগিতায় অংশ নেবে বাংলাদেশ দল। রাজধানী নয়া দিল্লির ক্রাউন প্লাজা হোটেলের এ আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে জাপান, শ্রীলঙ্কা, নেপাল ভুটান, সুউডেন, কোরিয়া, উজবেকিস্তান, মিসর, ইরান, জার্মানি, আফগানিস্তান, সৌদি আরব ও স্বাগতিক ভারত।

৫২ ইভেন্টের এ আসরে বাংলাদেশ থেকে অংশ নেবে খেলোয়াড় (সাব জুনিয়র, ক্যাডেট, সিনিয়র পুরুষ ও মহিলা), কোচ, রেফারি ও টিম অফিসিয়াল মিলিয়ে ৮০ সদস্যের দল। দলের সঙ্গে সরকারি প্রতিনিধি হিসেবে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং হেড অব ডেলিগেট হিসেবে যাচ্ছেন সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।
আগামী ২৩ ডিসেম্ভর বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করবে। ২০১৪ সালে ভারতে গোয়ায় সর্বশেষ আসরে বাংলাদেশের প্রতিযোগীরা বেশ কয়েকটি স্বর্ণপদক জয় করেছিল। এবারও সে ধারাবাহিতকা ধরে রাখার প্রত্যয় খেলোয়াড়দের। দলের পৃষ্ঠপোষকতা করছে প্রাণ ফ্রুটো ম্যাংগো জুস।

গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে কারাতে দলের ভারত সফর উপলক্ষে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হেড অব ডেলিগেট শফিকুল ইসলাম শিমুল, পৃষ্ঠপোষক প্রাণ অ্যাগ্রো লিমিটেডের সিওও শেখ সাজ্জাদ ও হেড অব মার্কেটিং আরিফুর রহমান। প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের দেশে ফেরার পর সংবর্ধানার পাশাপাশি পুরস্কার প্রদানের ঘোষণা দিয়েছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান।

basic-bank

Be the first to comment on "আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ"

Leave a comment

Your email address will not be published.


*