শিরোনাম

অস্ত্রোপচার শেষে কেবিনে দেওয়া হচ্ছে নার্গিসকে

নিউজ ডেস্ক : রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে আজ মঙ্গলবার দিনের কোনো একসময় কেবিনে দেওয়ার কথা রয়েছে। সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালে নার্গিসের বাম হাত ও মাথার ডান পাশে অস্ত্রোপচারের পর তাকে হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়। আজ মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে নার্গিসের বাবা মাসুক মিয়া জানান, চিকিৎসকরা জানিয়েছেন, দিনের কোনো একসময় তাকে কেবিনে দেওয়া হবে। সকালে তিনি নার্গিসকে দেখতে গিয়েছিলেন। নার্গিস তার দিকে চোখ মেলে তাকিয়েছে। স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, নার্গিসের বাম হাতে ও মাথার ডান পাশে সফল অস্ত্রোপচার হয়েছে। সে ভালো আছে। গত ৩ অক্টোবর খাদিজা আক্তার নার্গিসকে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুল আলম। এ ঘটনার ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় সারা দেশে। ৪ অক্টোবর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে আনা হয়। ওই দিনই তার মাথায় অস্ত্রোপচার করা হয়। এরপর একটু সুস্থ হলে তার ডান হাতে অস্ত্রোপচার করা হয়।

basic-bank

Be the first to comment on "অস্ত্রোপচার শেষে কেবিনে দেওয়া হচ্ছে নার্গিসকে"

Leave a comment

Your email address will not be published.


*