শিরোনাম

আইএস নেই, আছে জামায়াতের প্রেতাত্মা : আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বাংলাদেশে কোনো আইএস নেই, যারা আছে তারা জামায়াতের প্রেতাত্মা। দেশকে অস্থিতিশীল করতেই তারা গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়েছিল। শনিবার দুপুরে সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আইনজীবী সহকারীদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতের বিচার চলছে। এ বিচারকে বানচাল করতেই তারা গুলশানে হামলা চালিয়েছে। তিনি আরো বলেন, জঙ্গিদের বিচার আইনানুযায়ী হবে। কিন্তু সামাজিক প্রতিরোধের অংশ হিসেবে তাদের জামিনে বাধা দিতে হবে। কোর্টে জঙ্গিদের জামিন চাওয়া প্রতিরোধ করতে হবে। এজন্য তাদের পক্ষে কোনো ওকালতনামা আদালতে জমা দেবেন না। আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার যেন সরকার শেষ না করতে পারে সেজন্যই অপচেষ্টা চালানো হচ্ছে। তিনি বলেন, যারা জঙ্গিদের সঙ্গে আছে তাদের সঙ্গে কোনো ঐক্য নয়। সরকার জঙ্গি নির্মূল করতে চায়। দেশের শতকরা ৯৯ ভাগ মানুষ জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। এক পার্সেন্ট লোক নাও থাকতে পারেন।

basic-bank

Be the first to comment on "আইএস নেই, আছে জামায়াতের প্রেতাত্মা : আইনমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*