শিরোনাম

আইটেম গানে নাচলেন সারিকা

নিউজ ডেস্ক : জনপ্রিয় মডেল, অভিনেত্রী সারিকা এবার আইটেম গানে নাচলেন। তবে কোনো চলচ্চিত্রে নয়, সাত পর্বের একটি খণ্ড নাটকে। ঈদের জন্য নাটকটি নির্মাণ করছেন আবু হায়াত মাহমুদ। ‘কুসুম কুসুম প্রেম’ শিরোনামের এই নাটকটির চিত্রনাট্য লিখেছেন পলাশ মাহবুব।
নাটকে আইটেম গান প্রসঙ্গে পরিচালক বলেন, ‘নাটকে আমরা দেখব, সারিকা চলচ্চিত্রের একজন জনপ্রিয় অভিনেত্রী। পরিচালক একটি আইটেম গানে তাকে নাচতে বলেন। এ কারণেই নাচের ব্যাপারটি এসেছে।’
গত শুক্রবার রাজধানীর উত্তরার একটি বাড়ির ছাদে এই আইটেম গানের শুটিং হয়েছে।
নাটকটিতে অভিনয় করছেন মোশাররফ করিম, তারিক আনাম খান, সারিকা, জাহিদ হোসেন শোভন, ফারুক আহমেদ, মনিরা মিঠু, আরফান, জুঁই করিম, রাশেদ মামুন অপু, সুজাত শিমুলসহ অনেকে।
‘কুসুম কুসুম প্রেম’ নাটকটি এনটিভির ঈদের বিশেষ অনুষ্ঠানমালায় ঈদের দিন থেকে ঈদের ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে।

basic-bank

Be the first to comment on "আইটেম গানে নাচলেন সারিকা"

Leave a comment

Your email address will not be published.


*