শিরোনাম

আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেব কিনা পরে সিদ্ধান্ত হবে- ফখরুল

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে বিএনপি অংশ নেবে কি না সে ব্যাপারে পরে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের কাউন্সিলে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আওয়ামী লীগকে ধন্যবাদ জানাই। তবে আমরা খুশি হতাম যদি তারা বিএনপির কাউন্সিলে আসতেন। দু:খজনক হলেও সত্য বিএনপির কাউন্সিলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তারা আমন্ত্রণতো গ্রহণ করেনইনি, বিভিন্নভাবে বিএনপির কাউন্সিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। বিএনপি ইতিবাচক রাজনীতি করে এবং বিশ্বাস করে। তাই বিএনপি প্রত্যাশা করেছিল অন্যান্য রাজনৈতিক দলের মত ক্ষমতাসীন দল আওয়ামী লীগও বিএনপির কাউন্সিলে উপস্থিত থেকে গণতান্ত্রিক রাজনীতি পরিবর্তনে নতুন ধারার শুভ সূচনা করবেন।

বিএনপি মহাসচিব বলেন, দুঃখজনক হলেও সত্য আওয়ামী লীগ রাজনীতির মূল সংকটাই ধরতে পারছে না। মূল সংকট হচ্ছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনকালীন সময়ে নির্বাচন প্রক্রিয়া। যে পর্যন্ত না সকল দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে সে পর্যন্ত জনগণের সঠিক প্রতিনিধিরা প্রতিনিধিত্ব করতে সক্ষম হবে না এবং জনগণের আশা আকাঙ্খার প্রতিফলন ঘটবে না।

basic-bank

Be the first to comment on "আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেব কিনা পরে সিদ্ধান্ত হবে- ফখরুল"

Leave a comment

Your email address will not be published.


*