শিরোনাম

৭ নভেম্বর  সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি

নিউজ ডেস্ক : ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি। এ জনসভা করার অনুমতি পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করবে দলটি। এছাড়াও দিবসটি উপলক্ষে আরও ১০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত যৌথসভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।

৭ নভেম্বর উপলক্ষে ১০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা। একইদিন সকালে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, পোস্টার ও ক্রোড়পত্র প্রকাশ। এছাড়া পরবর্তী ৯দিন দলের অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের সুবিধা অনুযায়ী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

বিএনপির যৌথসভায় আরও উপস্থিত ছিলেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিলকিস জাহান শিরিন, শামা ওবায়েদ প্রমুখ।

basic-bank

Be the first to comment on "৭ নভেম্বর  সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করতে চায় বিএনপি"

Leave a comment

Your email address will not be published.


*