নিউজ ডেস্ক : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের জরুরি যৌথসভা আজ সোমবার রাত সাড়ে ৮টায় গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনের লক্ষ্যে গঠিত সার্চ কমিটির কাছে আওয়ামী লীগের পক্ষ থেকে নাম প্রস্তাব করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। কাদের নাম প্রস্তাব করা হবে সেটিই বৈঠকে চূড়ান্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Be the first to comment on "আওয়ামী লীগের জরুরি যৌথসভা রাতে"