শিরোনাম

খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক : খুলনা মহানগরীর চানমারী এলাকায় ব্যবসায়ী আলম হত্যা মামলায় ইকবাল হোসেন ওরফে রাজুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে খুলনার অতিরিক্ত মহানগর দায়রা জজ আাদালতের বিচারক মোসা. দিলরুবা সুলতানা এ রায় দেন।
এ বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত মহানগর দায়রা জজ আাদালতের অতিরিক্ত পিপি বিরেন্দ্র নাথ সাহা বলেন, ২০১০ সালের ১৯ জুলাই রাতে আসামি ইকবাল নগরীর লবনচরা এলাকায় অবস্থিত হাজী মালেক কলেজ রোডের বাসিন্দা আব্দুস সোবহানের ছেলে আলমকে বাড়ি থেকে ডেকে কলেজের পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পুকুরে ফেলে দেয়। পরদিন মরদেহ উদ্ধার হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে আদালত উক্ত রায় প্রদান করেন।

basic-bank

Be the first to comment on "খুলনায় ব্যবসায়ী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন"

Leave a comment

Your email address will not be published.


*