শিরোনাম

‘বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের পরই দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেমে যায়’

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা বেঁচে থাকলে ২৫-৩০ বছর আগেই উন্নত হতো বাংলাদেশ।

তিনি আরো বলেন, ৭৫ এর পর যারাই ক্ষমতায় এসেছে তারাই  জাতিকে মাথা উঁচু করতে দেয়নি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।

 

প্রধানমন্ত্রী বলেন, ১০ জানুয়ারি বাঙালির জীবনে একটি ঐতিহাসিক দিন। এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ দিয়েছিলেন জাতির পিতা। তার আহ্বানে সাধারণ মানুষ অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন। ৩২ নম্বরের বাড়ি থেকে যে নির্দেশ জাতির পিতা দিতেন বাঙালিরা সেই নির্দেশ মেনে নিতেন।

 

তিনি বলেন, ‘ইয়াহিয়া খান ফাঁসি দিয়ে জাতির পিতাকে হত্যা করতে চেয়েছিল। বিশ্বজনমতের চাপে শাসকরা তাকে মুক্তি দিতে বাধ্য হয়। ১০ জানুয়ারি তিনি ফিরে এসে সর্বপ্রথম এসেছিলেন এই সোহরাওয়ার্দী উদ্যানে।

দেশে ফিরে এসে একটি বিধ্বস্ত দেশকে জাতির পিতা গড়ে তুলতে চেয়েছিলেন। যুদ্ধের ভয়াবহতা কাটিয়ে উঠে যখন মানুষ জাতির পিতার নেতৃত্বে দেশ গড়ার স্বপ্ন দেখছিলেন তখন জাতির পিতাকে হত্যা করা হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধে যারা হানাদার বাহিনীর সহচর ছিল, যারা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে ছারখার করেছিলে, সেই সমস্ত যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন। কিন্তু ১৫ আগস্টে তাকে হত্যার পর যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেয় জিয়াউর রহমান।

 

আর এরপর যারাই ক্ষমতায় এসেছে, ‘নিজেদের আখের গোছানোই’ ছিল তাদের একমাত্র লক্ষ‌্য ছিল বলে মন্তব‌্য করেন আওয়ামী লীগ সভাপতি। তিনি বলেন, “পঁচাত্তরের পর যারা ক্ষমতায় এসেছে, তারা কখনো জাতিকে মাথা উঁচু করে দাঁড়াতে দিতে চায়নি। কারণ তাদের দেহ এ দেশে থাকলেও মন পড়ে থাকত পাকিস্তানে।”

 

বেলা আড়াইটায় ধর্মগ্রন্থ থেকে পাঠের মধ‌্য দিয়ে জনসভার কার্যক্রম শুরু করেন দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে উপস্থিত হন বিকাল ৩টা ২৫ মিনিটে। দলের জেষ্ঠ্য নেতারাও সভামঞ্চে উপস্থিত ছিলেন।

 

এর আগে, সমাবেশ উপলক্ষে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পতাকা ও ব‌্যানার নিয়ে মিছিল করে সোহরাওয়ার্দী উদ‌্যানে আসতে শুরু করেন।

 

basic-bank

Be the first to comment on "‘বঙ্গবন্ধু হত‌্যাকাণ্ডের পরই দেশের উন্নয়ন কর্মকাণ্ড থেমে যায়’"

Leave a comment

Your email address will not be published.


*