শিরোনাম

আজ বাজারে আসছে আইফোন সেভেন

নিউজ ডেস্ক : প্রতীক্ষার অবসান। আজই আত্মপ্রকাশ হচ্ছে অ্যাপেল পরিবারের দুই নতুন সদস্যের। বাজারে আসছে আইফোন সেভেন এবং আইফোন সেভেন প্লাস। সান ফ্রান্সিসকোর বিল গ্রাহাম সিভিক হলে এ জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানেই দুটি ফোনের আনুষ্ঠানিক উদ্বোধন। জানা গেছে নতুন আইফোনগুলিতে থাকছে অত্যাধুনিক A10 চিপ এবং সর্বাধিক ক্লক স্পিড ২দশমিক ৪ গিগা হার্টজ।
এগুলো ‘ওয়াটার সেফ’ করে বানানো হয়েছে বলে দাবি অ্যাপেলের। আগের মডেলে ক্যামেরা সম্পর্কে বিস্তর অভিযোগ ছিল। সেজন্যই এবার উন্নততর ১২ মেগা পিক্সেলের ক্যামেরা থাকবে আইফোন সেভেন এবং সেভেন প্লাসে।
২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর প্রকাশ্যে আসে আইফোন ৬ এস। ক্রেতাদের মাঝে বিপুল সাড়া জাগিয়েছিলো আইফোন ৬ এস মডেলটি। ঠিক এক বছরের মাথায় নতুন ফোন নিয়ে বাজারে আসছে অ্যাপল।
আইফোন ৭-এর বডি ১ মিলিমিটার পাতলা হতে চলেছে। হেডফোনের পোর্ট নিয়ে ক্রেতাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ আগের মাপের পোর্টই আইফোন ৭-এ থাকবে বলে জানানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "আজ বাজারে আসছে আইফোন সেভেন"

Leave a comment

Your email address will not be published.


*