নিউজ ডেস্ক : আবারও জাতিসংঘের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ব টেনিসের সাবেক নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা। চলতি বছরের মার্চে নিষিদ্ধ ড্রাগ নেয়ার দায়ে কোর্টে নিষিদ্ধ হন এ রুশ খেলোয়াড়। একই কারণে জাতিসংঘও শারাপোভার কাছ থেকে কেড়ে নেয় শুভেচ্ছাদূতের সম্মান। বৃহস্পতিবার সেই সম্মান ফিরিয়ে দেয়া হয় রুশ তারকাকে। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, আন্তর্জাতিক টেনিস সংস্থা শারাপোভার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে। তাই শূভেচ্ছাদূত হতে বাধা নেই তার।
আবারও জাতিসংঘের শুভেচ্ছাদূত শারাপোভা

Be the first to comment on "আবারও জাতিসংঘের শুভেচ্ছাদূত শারাপোভা"