শিরোনাম

বাবাকে বিপজ্জনক মনে করতেন আমির খান!

নিউজ ডেস্ক : প্রভাবশালী অভিনেতা আমির খানের বাবা তাহির হুসেন ছিলেন বলিউডের নামকরা প্রযোজক। ছয় বছর আগে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। সম্প্রতি আমির জানিয়েছেন, বাবাকে হিটলারের মতো, ‘হানিকারক’ মনে হতো তার! ২৩ ডিসেম্বর মুক্তির অপেক্ষায় থাকা ‘দঙ্গল’একটি গানের প্রচারে তৈরি একটি ভিডিওতে এই বিস্ফোরক তথ্যটি জানান আমির। ওই গানটির শিরোনাম ‘হানিকারক বাপু’ (বিপজ্জনক বাবা)। গানটির এমন অদ্ভুত নাম হওয়ার কারণ জানাতে গিয়ে আমির বলেন, ছোটবেলায় শাসনের চোটে অনেকেরই মনে হয়, তাদের বাবার চেয়ে নিষ্ঠুর মানুষ বোধহয় আর হয় না। বাবা তো নয়, ঠিক যেন হিটলার। অনেক বাচ্চাই মনে করে এমন বাবা তাদের স্বাস্থ্যের পক্ষে যথেষ্টই হানিকারক। ছোটবেলায় আমারও এমনটাই মনে হত। ‘দঙ্গল’-এ এমনই এক বাবার ভূমিকায় দেখা যাবে আমিরকেও। আর তাই ছবিতে নেহাত মজা করেই একটি গান যুক্ত করা হয়েছে, ‘হানিকারক বাপু’। গানের ভিডিওটি আগামিকাল মুক্তি পাবে।

basic-bank

Be the first to comment on "বাবাকে বিপজ্জনক মনে করতেন আমির খান!"

Leave a comment

Your email address will not be published.


*