নিউজ ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুক্রবারের প্রথম ম্যাচে বরিশাল বুলসের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস। প্রথম ম্যাচে তিক্ততার স্বাদ পাওয়া দুই দলই আজ পরাজয়ের গ্লানি ভুলতে মরিয়া। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মাশরাফির কুমিল্লা এবং মুশফিকের বরিশাল। এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। নিজেদের প্রথম ম্যাচে তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরেছিল কুমিল্লা, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ষষ্ঠ। এদিকে, নিজেদের প্রথম ম্যাচে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে হেরেছিল বরিশাল, পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তলানিতে (সপ্তম)। রাতের ম্যাচে মাঠে নামবে সাকিবের ঢাকা এবং ড্যারেন স্যামির রাজশাহী। সন্ধ্যা সোয়া সাতটায় শুরু হবে ম্যাচটি।
টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা

Be the first to comment on "টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা"