নিউজ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়িতে হামলা, মন্দির ভাঙচুরসহ একাধিক সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে ঢাকার শাহবাগে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘সচেতন হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সাধারণ হিন্দু শিক্ষার্থীবৃন্দ’, ‘সনাতন বিদ্যার্থী সংসদ’, ‘রমনা কালি মন্দিরসহ বেশ কয়েকটি সংগঠনের ব্যানারে পাঁচ শতাধিক শিক্ষার্থী শুক্রবার বেলা পৌনে ১২টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে ওই সড়ক দিয়ে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীদের এই বিক্ষোভে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নিয়েছেন।
শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ

Be the first to comment on "শাহবাগে শিক্ষার্থীদের অবরোধ"