শিরোনাম

মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন বাগদাদি!

নিউজ ডেস্ক : জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদি নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছেন। কোনো ঘনিষ্ঠ সহযোগীর কাছে ক্ষমতা হস্তান্তরের পরিকল্পনা করছেন তিনি। বিভিন্ন প্রতিবেদনের বরাত দিয়ে নিউ ইয়র্ক পোস্ট এই তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ইরাকের মসুল শহরে চলমান আইএস-বিরোধী অভিযানের প্রেক্ষাপটে বাঁচার আশা দেখছেন না বাগদাদি।

বিশ্বাসযোগ্য সূত্রের বরাতে ইরাকি নিউজ জানিয়েছে, ৪৫ বছর বয়সী বাগদাদি গোপনে তার ঘনিষ্ঠ সহযোগীদের বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইরাকি বাহিনীর মসুল অভিযানে নিহত হওয়ার আশঙ্কা করছেন তিনি।

নাম প্রকাশ না করা সূত্রের ভাষ্য, এমন পরিস্থিতিতে আইএসের নতুন নেতা নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছেন বাগদাদি। তবে তিনি তার উত্তরসূরির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি।

সূত্রের ভাষ্য, আইএসের মিডিয়া ইতিমধ্যে বাগদাদির এই পরিকল্পনার কথা প্রচার করতে শুরু করেছে।

ইরাকের আল-সুমারিয়া নিউজ বলছে, বাগদাদির এই পদক্ষেপ নজিরবিহীন। তিনি নিহত হলে আইএসের হাল ধরার মতো কোনো ব্যক্তি যাতে থাকেন, তা নিশ্চিত করতে চান।

সূত্র বলছে, বাগদাদির উত্তরসূরির নাম-পরিচয় এখনই ঘোষণা করা হবে না। কারণ, এতে সংগঠনের মধ্যে বিভক্তি দেখা দিতে পারে।

basic-bank

Be the first to comment on "মৃত্যুর প্রস্তুতি নিচ্ছেন বাগদাদি!"

Leave a comment

Your email address will not be published.


*