শিরোনাম

আমার ব্যক্তিগত জীবনে ভালবাসা বারবার ফ্লপ করেছে: করণ জোহর

নিউজ ডেস্ক : বেশ কিছু সুপার-ডুপার হিট রোম্যান্টিক ছবির কৃতিত্ব তাঁর ঝুলিতে। তবু পরিচালক করণ জোহর জানাচ্ছেন, তাঁর ব্যক্তিগত জীবনে ভালবাসা বারবার ফ্লপ করেছে।

কর্ণের কথায়, তিন তিনটি বিশাল ব্যর্থ সম্পর্কের অভিজ্ঞতা তাঁর আছে, তাঁর অনুভূতিতে সাড়া দেয়, এমন কাউকে এখনও পাননি তিনি।
করণের কথায়, ছবির দিক থেকে তাঁর সাফল্যের হার ১০০ শতাংশ। উল্টাদিকে প্রেমের দিকে ব্যর্থতাও সেই ১০০ শতাংশ। এমন কাউকে তিনি কখনও খুঁজে পাননি, যে তাঁর ভালবাসাকে স্বীকৃতি দিয়ে তাঁকে ভালবেসেছে। সবই ছিল এক তরফা।

নামকরা এই প্রযোজক-পরিচালক স্বীকার করে নিয়েছেন, একের পর এক ব্যর্থ সম্পর্ক বহন করে চলা যথেষ্ট দুঃখ দেয় তাঁকে। ৪৪ বছর বয়সেও কোনও জীবনসঙ্গী জোটাতে না পারা নিঃসন্দেহে ব্যর্থতার পরিচয়। কিন্তু তাঁর কাছেও এর কোনও ব্যাখ্যা নেই বলে মন্তব্য করেছেন তিনি।

এতদিন ধরে সিঙ্গল থাকার চাপ আছে, তার থেকেও বেশি আছে একাকীত্ব। তাঁর কথায়, জীবনে সঠিক ব্যক্তিকে খুঁজে বার করার জন্য প্রত্যেকের ওপর প্রচণ্ড চাপ থাকে। সকলেই চায়, ভালবাসায় পড়তে বা উত্তীর্ণ হতে…।

সকলেই মনে করে, নাম, যশ, অর্থের দিক থেকে তিনি যে জায়গায় আছেন, সেখানে যে কারও সঙ্গে প্রেম করতে পারেন তিনি। কিন্তু বাস্তবটা এমন নয়। প্রেম তাঁকে বারবার ধোঁকা দিয়েছে বলে জানিয়েছেন করণ জোহর।
সূত্র: এবিপি

basic-bank

Be the first to comment on "আমার ব্যক্তিগত জীবনে ভালবাসা বারবার ফ্লপ করেছে: করণ জোহর"

Leave a comment

Your email address will not be published.


*