শিরোনাম

আরব দেশের আজব ফল!

নিউজ ডেস্ক : হলুদ রঙের তরমুজ। ভারত কিংবা বাংলাদেশে তরমুজের এই রঙ অনেককেই অবাক করবে, কারণ এমনটা এখানে সচরাচর দেখা যায় না। তবে আরব দেশে তরমুজ বাইরে থেকে দেখতে এমনই হয়। কিন্তু এই হলুদ তরমুজ দেখে আরব দেশের মানুষ যে শুধু অবাক হয়েছে তা নয়, ভয়ও পেয়েছে। হলুদ তরমুজের গায়ে আরবি ভাষায় কীসব লেখা। আর তরমুজের পাশেই মিলেছে নখ। ব্যস। তরমুজকে ঘিরেই শুরু হয় আতঙ্ক! বোমা নয় তো?

শারজা পুলিশ ওই আরবি লেখা তরমুজের একটি ভিডিও প্রকাশ করেছে। সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই তা দুবাইবাসীদের চর্চার মূল বিষয় হয়ে উঠেছে। এমনিতেই আরব আমির শাহীতে ব্ল্যাক ম্যাজিকের চল রয়েছে। অনেকের মতে আরবি লিখিত এই হলুদ তরমুজটি ব্ল্যাক ম্যাজিকেরও কোনো বিষয় হতে পারে! তবে পুলিশ জানিয়েছে, এই তরমুজে ভয়ের কোন কারণ নেই।

সূত্র: জিনিউজ

 

basic-bank

Be the first to comment on "আরব দেশের আজব ফল!"

Leave a comment

Your email address will not be published.


*