শিরোনাম

আলাস্কায় ৬.২ মাত্রার ভূমিকম্প

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার স্থানীয় সময় ৯ টা ৫০ মিনিটে আলাস্কার চিংনিক লেক থেকে ১শ কিলোমিটার উত্তর-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ৫৮ মাইল গভীরে আঘাত হেনেছিল।

ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।

basic-bank

Be the first to comment on "আলাস্কায় ৬.২ মাত্রার ভূমিকম্প"

Leave a comment

Your email address will not be published.


*