শিরোনাম

আড়াই শ রোহিঙ্গাবাহী ১৯ নৌকা ফেরত

নিউজ ডেস্ক : কক্সবাজারের টেকনাফে নাফ নদীর দুটি পয়েন্ট দিয়ে রোহিঙ্গা বহনকারী ১৯টি নৌকা মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব নৌকা ফেরত পাঠানো হয়।

নৌকাগুলোয় আড়াই শয়েরও বেশি রোহিঙ্গা নাগরিক ছিল বলে ধারণা করছে বিজিবি। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল।
টেকনাফে বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবু জার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে নৌকায় করে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবির টহলদল নৌকাগুলোকে সীমান্তের শূন্যরেখা থেকে মিয়ানমারে ফেরত পাঠিয়ে দেয়। রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে সীমান্তের বিভিন্ন পয়েন্টে বিজিবি কড়া প্রহরায় রয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

basic-bank

Be the first to comment on "আড়াই শ রোহিঙ্গাবাহী ১৯ নৌকা ফেরত"

Leave a comment

Your email address will not be published.


*