শিরোনাম

আয়নাবাজি আরও ২৮টি হলে মুক্তি

নিউজ ডেস্ক : গত ৩০ সেপ্টেম্বর সারাদেশের মাত্র ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল অমিতাভ রেজার ছবি ‘আয়নাবাজি’। কিন্তু মুক্তি পাওয়ার পরেই দর্শকদের মন জয় করে নেয় ছবিটি। প্রেক্ষাগৃহের সামনে লম্বা লাইন, টিকিট কালোবাজারি-যা বাংলাদেশের প্রেক্ষাগৃহ থেকে একসময় হারিয়ে গিয়েছিল তা আবারও ফিরে আসে। ছবিটি দেখতে মানুষের ঢল নামে।

দর্শকের এই আগ্রহের প্রেক্ষিতে দ্বিতীয় সপ্তাহে হল সংখ্যা বাড়ে ৮টি। তৃতীয় সপ্তাহে আরো ২৪টি হলে মুক্তি পায় ‘আয়নাবাজি’। চতুর্থ সপ্তাহে এসেও কমেনি ছবিটির চাহিদা। বরং বেড়েছে। তাই নতুন করে আরো ২৮টি হলে মুক্তি পেল ‘আয়নাবাজি’। বর্তমানে ঢাকাসহ সারাদেশে মোট ৭২টি প্রেক্ষাগৃহে ছবটি চলছে বলে জানা গেছে।

চলতি সপ্তাহে জেলা শহরের হলগুলোতে দর্শকদের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষিতেই ছবিটি জেলা শহরগুলোতে মুক্তি দেওয়া হচ্ছে। এদিকে ঢাকাসহ দেশের সিংহভাগ প্রেক্ষাগৃহে চতুর্থ সপ্তাহেও ‘আয়নাবাজি’র শো হাউজফুল। ছবিটিতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, গাউসুল আলম শাওন প্রমুখ।

 

basic-bank

Be the first to comment on "আয়নাবাজি আরও ২৮টি হলে মুক্তি"

Leave a comment

Your email address will not be published.


*