নিউজ ডেস্ক : ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানেডের প্রথম ২টির জন্য টাইগারদের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ফিরেছেন পেসার আল-আমিন হোসেন। ১৪ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়েছেন স্পিনার তাইজুল ইসলাম। আগামী ৭ ও ৯ অক্টোবর মিরপুর শের-ই-বাংলায় দুটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ অক্টোবর তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথম দুই ওয়ানডে বাংলাদেশের স্কোয়াড : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।
উল্লেখ্য, ৩টি ওয়ানডে ও ২টি টেস্ট খেলতে শুক্রবার ঢাকায় এসেছে ইংল্যান্ড দল।

Be the first to comment on "ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে ফিরলেন আল-আমিন"