নিউজ ডেস্ক : রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর কাছে বাণিজ্যিক ব্যাংকগুলোর (সরকারি/বেসরকারি) ৮ হাজার ২৮৩ দশমিক ৩৩ কোটি টাকা পাওনা রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রোববার (২ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদে আ ক ম বাহাউদ্দিনের (নাছিম) এক প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।
সংসদে মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের আউট স্ট্যান্ডিং লোন ৯৯৪ দশমিক ৯৬ কোটি এবং ক্লাসিফাইড লোন ২১ দশমিক ২৭ কোটি। বাংলাদেশ জুট মিলস্ করপোরেশনের আউট স্ট্যান্ডিং লোন ৭৪৫ দশমিক ২১ কোটি এবং ক্লাসিফাইড লোন ৩৯ দশমিক ৬৮ কোটি। বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশন আউট স্ট্যান্ডিং লোন ২৬ দশমিক ৪৭ কোটি, ক্লাসিফাইড লোন ২৬ দশমিক ৩৪ কোটি- এ রকম ২২টি সরকারি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকগুলোর পাওনা রয়েছে।
আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের আগস্ট মাস পর্যন্ত ৩৯ হাজার ৮৯২ দশমিক ৭১ মিলিয়ন ডলারের সমপরিমাণ রেমিট্যান্স এসেছে।

Be the first to comment on "সরকারি প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের পাওনা ৮ হাজার কোটি"